আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে ৩৬ হাজার গাছের চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি  | ১৯ জানুয়ারী ২০২৩, ০১:২৩

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৩৬ হাজার গাছের চারা বিতরণ করেছে আর্জেন্টিনা সমর্থকরা।

বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে উপজেলার চরবাটা ইউনিয়নের খাসেরহাট উচ্চ বিদ্য্যালয় প্রাঙ্গণে এই সব চারা বিতরণ করা হয়।

চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অসীম কুমার দাসের সভাপতিত্বে আর্জেন্টিনা সমর্থকের সৌজন্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সুমন, চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব অনুপম ফকির, বৃক্ষ প্রেমী ও সমাজ সেবক মো. সাখাওয়াত উল্যাহ, চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন প্রমূখ।

উল্লেখ্য, সাদার শুভ্রতায় আর নীল বেদনা বুকে ধারণ করেও ভালোবাসায় অটল থাকার প্রতীক আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে "গাছ লাগান, পরিবেশ বাঁচান" এই স্লোগানে ১৮ জানুয়ারি থেকে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত গাছের চারা রোপন ও বিতরণ উৎসব চলবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব