কবিরহাট থেকে টিসিবির ৭ হাজার লিটার তেল উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি | ৪ অক্টোবর ২০২২, ০৫:১৪

সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে ৭ হাজার লিটার টিসিবির সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ অক্টোবর) দুপুরের দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চুরি হওয়ার ৭দিন পর নোয়াখালীর কবিরহাট হাট থানার পুলিশের সহায়তায় রূপগঞ্জ থানার পুলিশ ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম থেকে তেল গুলো উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ সিটি মেইল থেকে ১৪ হাজার ২শত লিটার তেল নিয়ে রংপুরে টিসিবির আঞ্চলিক ডিপোতে নেওয়ার পথে চালকের যোগসাজশে তেল গুলো চোর চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়।

পরে গতকাল রোববার এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাটের নবগ্রামের শাহ আলম বেপারী বাড়ি ও গাজীর খেয়ার নুর উদ্দিনের মুদি দোকান, দিদারের দোকানসহ কয়েকটি স্থানে তল্লাশি করে চোরাইকৃত তেলের অর্ধেক জব্দ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত কবির, দিদার ও শাহআলম ব্যাপারীকে গ্রেপ্তারসহ ও বাকি তেলগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানা পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা