করতোয়ায় নৌকাডুবি: অর্ধ শতকে ঠেকেছে মরদেহ উদ্ধার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি | ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:০০

সংগৃহীত

পঞ্চগড়ে করতোয়া নদী পারাপারের সময় অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাডুবীর ঘটনায় অর্ধ শতকে ঠেকেছে মরদেহ উদ্ধারের সংখ্যা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী নারী-পুরুষ ও শিশু সহ ৫০ জনের মৃত্যুর তথ্য প্রকাশ করেছে জেলা প্রশাসন। ঘটনাস্থল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে মরদেহ ভেসে উঠলে সংশ্লিষ্ট থানা পুলিশ সেসব মরদেহ উদ্ধার করে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় উদ্ধার কাজ পরদিন সকাল (মঙ্গলবার) পর্যন্ত স্থগিত ঘোষণা করে প্রশাসন। গত দুইদিনে উদ্ধারকৃত ৫০ জন নারী-পুরুষ ও শিশুর নামের তালিকা প্রকাশ করা হয়।

এর আগে গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (২৫ সেপ্টেম্বর) সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব মহালয়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে পূজার আয়োজন করা হয়। সেখানে অংশ নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে পূণ্যার্থীরা বদেশ্বরী মন্দির যাওয়ার জন্য মাড়েয়া আউলিয়া ঘাটে উপস্থিত হন। পূজার কারণে অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের চাপ বেশি ছিল। বিকাল ৩টার দিকে অতিরিক্ত যাত্রী নিয়ে যাত্রার পর নৌকাটি মাঝ নদীতে যাওয়া মাত্র মোড় নিতে গিয়ে ডুবে যায়। গত তিন দিনের ভারী বর্ষণের কারণে নদীতে স্বাভাবিকের তুলনায় পানি বেশি ছিল। ফলে নৌকা ডুবে যাওয়ায় অনেক যাত্রী সাঁতার কেটে তীরে আসতে পারলেও অধিকাংশ যাত্রী তীরে ফিরতে পারেননি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর