টিকটক ভিডিও বানাতে গিয়ে ফাঁস লেগে তরুণের মৃত্যু

সময় ট্রিবিউন | ২০ সেপ্টেম্বর ২০২২, ০০:০৮

সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে টিকটক ভিডিও বানাতে গিয়ে গলায় ফাঁস লেগে পল্লব দেবনাথ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের কেসব দেবনাথের ছেলে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

রোববার (১৮ সেপ্টেম্বর) তার মোবাইলে ধারণকৃত ভিডিও পাওয়ার পরে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের কেসব দেবনাথের ছেলে পল্লব দেবনাথ টিকটক ভিডিও বানাতে তার ঘরের দরজা বন্ধ করে দেয়। এ সময় সে গলায় ফাঁস লাগিয়ে দেখতে কেমন লাগে তার ভিডিও ধারণ করে। পরপর দুইবার ফাঁস লাগিয়ে দেখার পর তৃতীয়বারের সময় সত্যি সত্যি তার গলায় ফাঁস লেগে যায়। পরে অনেক চেষ্টা করেও আর ফাঁস খুলতে পারেনি। এতে করে তাৎক্ষণিক পল্লব দেবনাথের মৃত্যু হয়।

অনেকক্ষণ তার রুম থেকে কোন সাড়া না পেয়ে পরিবারের লোকজন এসে ডাকাডাকি করে। এতে কোন আওয়াজ না পেয়ে দরজা ভেঙ্গে তারা দেখেন গলার ফাঁস লাগানো অবস্থায় পল্লব ঝুলে আছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মঈন উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠাই। ঘরের কক্ষে দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে টিকটক ভিডিও বানাতে চেষ্টা করেছে । দুইবার বেঁচে গেলেও তৃতীয়বার বাঁচতে পারলো না পল্লব।

 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা