জয়পুরহাটে ভেজাল সার তৈরি, পঞ্চাশ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

জয়পুরহাট প্রতিনিধি | ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪০

সংগৃহীত

জয়পুরহাটে ক্রপটেক বাংলাদেশ নামে এক কৃষি পন্য উৎপাদনকারী কোম্পানিকে ভেজাল সার তৈরীর অভিযোগে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

১৩ (সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে জয়পুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত কারখানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করা হয় ও পরিক্ষার জন্য কিছু স্যাম্পল পণ্য জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জয়পুরহাট এর সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ও র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোস্তফা জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্রপটেক বাংলাদেশ লিমিটেডের কৃষি পণ্য উৎপাদনের লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোম্পানীর এমডি কামাল উদ্দীন কারখানার উৎপাদন বন্ধ রাখেন। তারপরে কোম্পানীর চেয়ারম্যান তরিকুল ইসলাম অবৈধভাবে উৎপাদন করে আসছিলেন। এরপরে অভিযোগের ভিত্তিতে গত ০১/০৯/২০২২ ইং তারিখে সদর উপজেলা নির্বাহী অফিসার পণ্যের লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত কারখানায় উৎপাদন বন্ধের মৌখিক নির্দেশ দেন। তারপরে ও ক্রপটেক বাংলাদেশ লিমিটেডে এর চেয়ারম্যান তরিকুল ইসলাম আদেশ অমান্য করে ভেজাল কৃষি পণ্য উৎপাদন করে আসছিলেন অভিযোগ কোম্পানীর এমডি কামাল উদ্দীনের।

এরপর র‌্যাবের নজরে আসলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জয়পুরহাট এর সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, আমরা ও র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের যৌথ অভিযানে ক্রপটেক বাংলাদেশ নামে এক কৃষি পন্য উৎপাদনকারী কোম্পানিকে ভেজাল সার তৈরীর অভিযোগ ও দৃশ্যমান কিছু অপরাধের কারনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিক্ষার জন্য কিছু স্যাম্পল পণ্য সংগ্রহ করেছি,এসব পণ্য পরীক্ষা করে ভেজাল প্রমানিত হলে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা