বিজয়ী দলের খেলোয়াড়দের ওপর পরাজিত দলের হামলায় আহত ১০

নিজস্ব প্রতিবেদক, পাবনা | ১১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৬

সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলায় হেরে গিয়ে বিজয়ী দলের ওপর হামলা চালিয়েছে পরাজিত দলের খেলোয়াড়রা।

এতে অন্তত ১০ জন আহত হয়। তাদের মধ্যে ৭ জনকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মন্ডলমোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, জনি হোসেন (১৩), নিয়ন হোসেন (১৪), রাসেল হোসেন (১৪), সাগর হোসেন (১৩), গোলাম রাব্বী (১৪), শান্ত হোসেন (১৪) ও শিপন আলী (১৫)।

আহতরা জানায়, উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টেনের ফাইনাল খেলায় শনিবার উপজেলার রুপসী উচ্চ বিদ্যালয় ও সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা হয়। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলায় ৪-০ শূন্য গোলে জয়লাভ করে উপজেলার রুপসী উচ্চ বিদ্যালয়।

খেলা শেষে সন্ধ্যায় অটোভ্যান যোগে বাড়ি ফিরছিল রূপসী উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। পথে উপজেলার মন্ডলমোড়ে গাড়ির গতিরোধ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায় সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। এ সময় তারা লাঠি দিয়ে তাদরেকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। এতে রুপসী উচ্চ বিদ্যালয়ের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়।

এ বিষয়ে রুপসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বলেন, খেলায় হেরে গিয়ে ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আক্রোশমুলক হামলা চালিয়েছে। আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি এখনও হাসপাতালেই শিক্ষার্থীদের পাশে রয়েছি।

সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, ঘটনাটি খুব দুঃখজনক ।এর জন্য আমি ভীষণ লজ্জিত। ঘটনা শোনামাত্র ইউএনও স্যারের সাথে ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছি এবং তাদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি । অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর