হরিরামপুরে ২শ তাল গাছের চারা রোপণ

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) | ১১ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৩

সংগৃহীত

অক্সিজেনের রাজ্য গড়ি, হরিরামপুর সবুজে ভরি এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে বৃক্ষ রোপণ করেছে হরিরামপুর শ্যামল নিসর্গ নামের পরিবেশ সংগঠন।

শনিবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলার গালা ইউনিয়নের বাঙ্গালা নতুন রাস্তায় দুই শতাধিক তাল গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপনে সমন্বয়কের দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক লুতফর রহমান মাদবর ও মাসুদুর রহমান।

সকাল আটটায় বৃক্ষ রোপণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এসময় সংগঠনের উপদেষ্টা, আইন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব তৈয়বুল আজহার উজ্জল, সহসভাপতি দেলোয়ার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুনশী সোহাগ, মাহিদুল ইসলাম মাহি, ট্রেজারার তানভীর রাজিব, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, হরিরামপুর শ্যামল নিসর্গ, সবুজ হরিরামপুর বিনির্মানে কাজ করছে। তাল গাছের চারাও দেশিয় গাছ বেশি বেশি রোপণ করতে হবে। উপজেলা প্রশাসন সবসময় তাদের সাথে আছে, থাকবে।

শ্যামল নিসর্গ সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব পাল জানান, বয়রা, চালা, হারুকান্দি , চরাঞ্চলের সুতালড়ি, লেছড়াগঞ্জসহ পুরো উপজেলার বিভিন্ন জায়গায় ইতোমধ্যে দুই সহস্রাধিক বৃক্ষ রোপণ করা হয়েছে। আজ দুই শতাধিক তালের চারা রোপণ করা হয়েছে।

##সায়েম খান
০১৭৩৭২৫০৪১৯



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব