কুমিল্লায় মেয়ের কুড়ালের আঘাতে বাবা'র মৃত্যু

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ৮ সেপ্টেম্বর ২০২২, ২১:১৩

সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে মেয়ের কুড়ালের আঘাতে বাবা নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ৮ টায় উপজেলার তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম কাশেম মোল্লা (৭০)।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হক বলেন, নিহত আবুল কাশেম মোল্লা তার পারিবারিক কাজে দুই শতক জমি তার বড় মেয়ের কাছে বিক্রি করে। ওই মেয়ে থাকে চট্টগ্রামে। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে বুধবার রাত ৮ টায় ছোট মেয়ে জেসমিন আক্তার ঘরে রাখা কুড়াল দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই আবুল কাশেম মোল্লা নিহত হয়।

এ ঘটনায় পুলিশ আবুল কাশেমের মেয়ে জেসমিন আক্তার, তার স্বামী পেয়ার আহমেদ, জেসমিনের বোন রিনা বেগম, আবুল কাশেমের স্ত্রী ফিরোজা বেগমকে আটক করেছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, আমরাও শুনেছি যে মেয়ের কুড়ালের আঘাতে বাবা মারা গেছেন। ঘটনাস্থলে আমাদের ফোর্স আছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী-দুই মেয়ে এক মেয়ের জামাইকে আটক করেছি। কিভাবে হত্যাকান্ডের ঘটনা ঘটলো এ মুহুর্তে কিছুই বলতে পারবো না। তবে স্থানীয়দের মাধ্যমে জেনেছি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা। আমার ফোর্স মরদেহ এবং আটককৃতদের নিয়ে থানায় আসুক, তখন এ বিষয়ে বিস্তারিত জানাবো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা