খুলনায় বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধ

সময় ট্রিবিউন | ৭ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৪

সংগৃহীত

খুলনা নগরে স্থানীয় এক বিএনপি নেতা ও তার ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মচারীকে গুলি করেছে বন্দুকধারীরা।

মঙ্গলবার রাত ৯টার দিকে বিএল কলেজের ২ নম্বর গেইটের সামনে এ হামলা হয় বলে দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান।

আহতরা হলেন নগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রিয়াজ পারভেজ শাহেদ ও তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের ম্যানেজার রফিকুল ইসলাম। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে রিয়াজ পারভেজ শাহেদ জানান, নগরীর দৌলতপুর লঞ্চঘাট এলাকায় তার ইট বালু সিমেন্টের ব্যবসা রয়েছে। মঙ্গলবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার রফিককে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বিএল কলেজের ২ নম্বর গেইটের সামনে স্পিড ব্রেকারে মোটরসাইকেলের গতি কমালে পিছন থেকে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে নেমে ডানদিকে রেললাইন পার হয়ে যান বলে জানান।

রিয়াজ বলেন, একটি গুলি লেগেছে তার ডান হাতে। আর রফিকের পিঠে লেগেছে তিনটি গুলি। গুলির শব্দে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে তিনি জানান।

দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, “আমরা গুলির ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে যাই। রিয়াজের ডান হাতের বাহুতে একটি ও রফিকের পিঠে তিনটি গুলি লেগেছে।”

ওসি জানান, ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। একটি নম্বরবিহীন সাদা প্রাইভেটকারে থাকা দুর্বৃত্তরা হামলা করেছে। তবে হামলাকারীদের গ্রেপ্তার করা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর