পঞ্চগড়ে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি | ৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:২১

সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় জ্বালানী তেল পরিমাণে কম দেওয়ার কারণে জান্নাত ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী সাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

অভিযান সূত্রে জানা যায়, ভোক্তাদের চাহিদা নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার বিকেলে বোদা উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চন্দনবাড়ী সাহাপুর এলাকায় জান্নাত ফিলিং স্টেশনে জ্বালানী তেল অকটেনের ওজন মাপতে গেলে ওজনে কম পাওয়া যায়। এসময় পাম্প কর্তৃপক্ষকে জ্বালানী তেলে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বাংলানিউজকে বলেন, জান্নাত ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানাসহ সাকোয়া বাজারে মালিয়া ফার্মেসিকে ২ হাজার টাকা ও দুই ভাই চাল ঘরকে ৩ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব