ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি | ৩ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩৩

নিহত যুবদল নেতা

যশোরের ঝিকরগাছায় ট্রাকচাপায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হাসানুল কবীর রেজা (৪০) মারা গেছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে ঝিকরগাছা বাজারে ইসলামী ব্যাংকের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত হাসানুল কবীর রেজা পৌর সদরের পুরন্দরপুর গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রেজা শনিবার সকালে বামনআলী গ্রামের শশুরবাড়ি থেকে কিছু ঝিঙ্গে নিয়ে ঝিকরগাছা তরকারী বাজারে নিজের দোকানে আসছিলেন।

বাজারের বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংকের সামনে ভ্যান ঘোরাতে গেলে বেনাপোল গামী একটি ট্রাক (ঢাকা মেঃ ব- ১৬-৫৬৮৯) পেছন থেকে ভ্যানকে ধাক্কা দেয়। সেময় ভ্যানের যাত্রী কাঁচামাল ব্যাবসায়ী হাসানুল কবীর রেজা ট্রাকের চাকার নিচে পড়ে মাথা পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যান।

নাভারণ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত মঞ্জুরুল ইসলাম জানান, যশোর-বেনাপোল মহাসড়কে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ট্রাক চাপায় তরকারী ব্যবসায়ী হাসানুল কবীর রেজা মারা গেছেন। ড্রাইভার ও হেলপার পলাতক থাকলেও ঘাতক ট্রাক হাইওয়ে পুলিশ হেফাজতে আছে। সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব