হরিপুরে ছাত্রী অপহরণ মামলার আসামী গ্রেফতার

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি | ১ সেপ্টেম্বর ২০২২, ২১:০৩

সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করায় হাফিজুল রহমান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে হরিপুর থানা পুলিশ।

বুুধবার (৩১ আগস্ট) দুপুরে হাফিজুল রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত হাফিজুল রহমান কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মধুপুর গামের আজাদ আলীর ছেলে।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাত পৌনে ১২টায় হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই সপ্তাহ আগে অপহরণকৃত ওই স্কুল ছাত্রীর বাবা হরিপুর থানায় একটি অপহরণের অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে কুড়িগ্রামের উলিপুর থানার মধুপুর এলাকা থেকে অপহরণকারিকে গ্রেফতার ও অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

মামলার বরাতে ওসি বলেন, হরিপুরে একটি ব্রিজ নির্মাণের কাজ চলছিল সেখানে হাফিজুল রহমান শ্রমিক হিসেবে কাজ করতো। তিন মাস আগেও একবার ওই মেয়েকে অপহরণ করে নিয়ে যায় হাফিজুল। এবিষয়ে মেয়ের বাবা থানায় অভিযোগ করলে গত একমাস আগে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। আবার দুই সপ্তাহ আগে একইভাবে ওই মেয়েটিকে অপহরণ করে হাফিজুল। পরে মেয়েরে পরিবার আবার থানায় অভিযোগ করলে অপহৃত মেয়েকে উদ্ধার ও অপহরণকারি হাফিজুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ও মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা