মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন

মনোয়ার হোসেন, কুমিল্লা | ২২ আগষ্ট ২০২২, ১৮:৫৮

সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি, অটোরিকশাসহ তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম ছুফুয়া অংশের এলাকাবাসী ও কয়েকটি মাদ্রাসা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

রবিবার (২১ আগস্ট) সকালে মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহাবুব হোসেন মজুমদার, ছুফুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোহাম্মদ শহিদ উল্লাহ, ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মামুনুর রহমান, কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ইছাক মজুমদার বাচ্চু, কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সমাজ কল্যাণ সম্পাদক ও মাদ্রাসার অভিভাবক সদস্য জসিম উদ্দিন মেম্বার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। 

মানববন্ধনে বক্তারা বলেন, "তিন চাকার বাহন মহাসড়কে চলাচলের কারণে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। গত ১৭ আগস্ট বুধবার ওই এলাকায় ছুফুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসার তিনজন দাখিল পরিক্ষার্থী সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তাই তিন চাকার বাহনের ওপর হাইওয়ে পুলিশকে কঠোর হতে হবে। নাহয় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন মানববন্ধনকারীরা"।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা