পটুয়াখালীর গলাচিপায় সিরিজ বোমা হামলার প্রতিবাদ

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ১৮ আগষ্ট ২০২২, ০৫:১২

সংগৃহীত

বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগ।

বুধবার (১৭ আগস্ট) সকাল ১১টায় পৌর মঞ্চে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যােগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. ধলা মিয়া মাঝির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাবু এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাবেক সভাপতি হাজি মো. শাহজাহান মিয়া, সহ সভাপতি হাজী মো. মজিবুর রহমান, আজিজুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শাহ আলম, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সদস্য হারুন অর রশিদ হাওলাদার, মাঈনুল ইসলাম রনো এবং আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব