সাজেক সড়কে জীপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

মো. মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি | ১৭ আগষ্ট ২০২২, ২১:৩৭

সংগৃহীত

দেশের বৃহত্তর উপজেলা রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ির সাজেক-বাঘাইহাট সড়কে নাঙ্গলমারা ২ নং কালবার্ট এলাকায় কলা বোঝাই জীপ গাড়ী চট্র-গ-৮২৯০ নিয়ন্ত্রণ হারিয়ে কলা ব্যবসায়ী ইলিয়াছ হোসেন (৪৫) ও অনন্ত ত্রিপুরা (৪০) নামে দু'জন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় সুমন চাকমা নামে আরও এক জন আহত হয়েছে।

১৭ আগস্ট (বুধবার) সকালে উপজেলার মাচালং বাজার থেকে একটি জীপ কলা বোঝাই করে বাঘাইহাট বাজারে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। জীপ নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে গেলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।

জানা যায়, নিহত কলা ব্যবসায়ী ইলিয়াছ হোসেন উপজেলার বঙ্গতলী ইউপিতে ও অনন্ত ত্রিপুরা সাজেক মাচালং এলাকায় বসবাস করেন। এ দূর্ঘটনার পর জীপ চালক দ্রুত পালিয়ে যায় বলে জানা যায়।

এবিষয়ে সাজেক থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নুরুল হক (নুর) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জীপ নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনার ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর জীপ চালক পালিয়ে যায়। এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা