নারায়ণগঞ্জের ফতুল্লায় চালককে হত্যা করে মিশুক ছিনতাই

মোশতাক আহমেদ শাওন | ১৩ আগষ্ট ২০২২, ০২:৫৯

সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুলাল (২০) নামে এক ব্যটারি চালিত মিশুক চালককে ছুরিকাঘাতে হত্যার পর মিশুকটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ আগস্ট) ভোররাতে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের বিপরীতে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের পশ্চিমে চানমারীস্থ বেইলি স্কুল গলির সড়কে এ ঘটনাটি ঘটে।

 নিহত দুলাল তল্লা গ্র্রীন রোডের স্বপনের গ্যারেজের রিক্সা ভাড়া চালাতো। এ ঘটনার পর একই গ্যারেজের অপর অটো চালক শাহালম ওই সময় এ পথ দিয়ে আসার পথে রাস্তায় দুলালের রক্তাক্ত নিথর দেহ দেখতে পেয়ে গ্যারেজের মালিক এবং ম্যানেজারকে বিষয়টি জানায়। 

পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

নিহত দুলাল শেরপুর জেলার জিনাইগাতি থানার দুদনই গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র ও ফতুল্লা মডেল থানার তল্লা গ্রীন রোড মির্জা বেগমের বাড়ির ভাড়াটিয়া। 

 এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে রয়েছে। ছিনতাই হওয়া মিশুক গাড়ীটি উদ্ধারসহ জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা