প্রথম শ্রেণির শিক্ষার্থীর কানেরদুল ছিনতাই 

নোয়াখালী প্রতিনিধি | ৯ আগষ্ট ২০২২, ২৩:৩৩

সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে সৃষ্টি রাণী শীল (৬) নামে প্রথম শ্রেণির শিক্ষার্থীর কানেরদুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

গতকাল সোমবার ( ৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বীজবাগ সরকারি ডিটি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা বলছে, কানেরদুল ছিনিয়ে নিয়ে ছিনতাইকারী নারী ওই শিশুটিকে বিদ্যালয় থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন একটি বাড়রে সামনে রেখে পালিয়ে যায়। এরপরে সে কান্নাকাটি শুরু করলে বাড়ির মহিলারা এগিয়ে এসে বিষয়টি ফতেহপুর মাদরাসার মুহতামিম বেলাল হোসাইন ফতেহপুরীকে অবহিত করে। 

খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুউদ্দিন আহমেদ ও সহকারি শিক্ষক মো. নুরুল কাউছার ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থী সৃষ্টি শীলকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। 

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, এক নারী এসে তাকে তার মা ডাকছে, এ কথা বলে বিদ্যালয় থেকে ডেকে নিয়ে যায়। এরপর ফতেহপুরে এনে তার কানে থাকা স্বর্ণের কানেরদুল খুলে নিয়ে পালিয়ে যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা