শেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা

মো.রাজন মিয়া, শেরপুর | ৯ আগষ্ট ২০২২, ০৮:৪৪

সংগৃহীত

শেরপুরে বাজার অভিযান পরিচালনার অংশ হিসেবে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ মোবাইল কোর্ট পরিচালনা করে শহরের নারায়নপুর হাসপাতাল রোডে দুইটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ফার্মেসিতে ২২ হাজার টাকা জরিমানা করেছে।

৮ আগস্ট (সোমবার) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুবেল আহমেদের নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করা হয়েছে।

এ সময় শহরের নারায়নপুর হাসপাতাল রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে ১০ হাজার ও শেরপুর মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে ৫ হাজার এবং রেজাউল মেডিকেল হল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৭ হাজারসহ মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুবেল আহমেদ জানান, আজকের অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা