মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত

আলী আজীম, মোংলা, বাগেরহাট | ৭ আগষ্ট ২০২২, ০৩:২৫

সংগৃহীত

মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় প্রভাষক সাহারা বেগম সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোংলা সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন কমিশন শনিবার (৬ আগষ্ট) দুপুরে শিক্ষক মিলনায়তনে এ ঘোষণা দেন।

নির্বাচন কমিশনের সদস্য প্রভাষক শ্যামা প্রসাদ সেন জানান, প্রতিদ্বন্ধি প্রার্থী প্রভাষক নন্দকিশোর রায় শনিবার সকালে তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় সাহারা বেগম বিনা প্রতিদ্বন্ধিতায় মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় সহ সম্পাদক পদে প্রভাষক সাবিনা ইয়াসমিন এবং কোষাধ্যক্ষ পদে প্রদর্শক সাইদুজ্জামান মিন্টু বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কলেজের অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হওয়ায় মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচিত শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

এদিকে শিক্ষক পরিষদের সভাপতি-সম্পাদকসহ সকল পদে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন কলেজের শিক্ষক-শিক্ষিকা, অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ছাত্র-ছাত্রী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব