আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ৪ আগষ্ট ২০২২, ০৪:৩৫

সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামের মৃত আজিজ মোল্লার পুত্র মিজানুর রহমান রহমান মোল্যার (৫০) সাথে একই গ্রামের মৃত রোকন মোল্যার পুত্র তৈয়াব আলী মোল্যার (৫৮) মধ্যে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

এরই জের ধরে জমির মালিকানা দাবী করে তৈয়াবুর রহমান মোল্লা আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত উক্ত জমিতে ১৪৪ ধারা জারি করে। এসময় আদালতের নির্দেশ অমান্য করে মিজানুর রহমান মোল্যা জোরপূর্বক জমিতে ঘর নির্মাণ কাজ শুরু করে। এসময় জমিতে রোপনকৃত বেশ কয়েকটি মূল্যবান গাছ কেটে নিয়ে যান মিজানুর মোল্লা, তার স্ত্রী রেনু বেগম সহ পরিবারের সদস্যরা।

একই জমিতে দুইজন মালিকানা দাবী করায় কয়েকবার স্থানীয় শালিশের মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা করলেও মিজানুর রহমানের পরিবার শালিস অমান্য করে।

এ বিষয়ে অভিযোগকারী তৈয়াব আলী মোল্লা জানান, গত ১৯৯৩ সালে উক্ত জমির মালিক তারাপদ সরকার, সারোজনী সরকার, হরিচরন সরকারের কাছ থেকে দলিল মুলে ভোগ করে আসছি। কিন্তু পরবর্তীতে জমিটি দহিসারা গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে মিজানুর রহমান গংরা ভুয়া কাগজপত্র দিয়ে বিএস রেকর্ড করে নিলে আমি আদালতে বিএস সংশোধনী মামলা করি। এ মামলা চলমান অবস্থায় জমিতে আমার রোপনকৃত বেশ কয়েকটি গাছ মিজানুর গংরা কেটে নিয়ে গেলে আমি ফরিদপুরের আদালতে ১৪৪ ধারায় মামলা করি। অথচ এ মামলা চলমান অবস্থায় তারা আদালতের নির্দেশ অমান্য করে পুনরায় আমার জমির গাছ কেটে সেখানে ঘর নির্মান কাজ শুরু করে।

এ ব্যাপারে মিজানুর রহমান মোল্লার স্ত্রী রেনু বেগম (৪২) জানান, আমাদের জমিতে আমরা ঘর দিতেছি। এ জমি আমাদের। আমাদের সব কাগজপত্র আছে। অথচ তৈয়াবুর মোল্লা অন্যায় ভাবে এ জমি তার বলে দাবী করে আসছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা