চুয়াডাঙ্গায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৩ আগষ্ট ২০২২, ০৩:০৮

সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান কর্তৃক সাংবাদিক শামীম রেজাকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দামুড়হুদা উপজেলা পরিষদের সামনে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন দামুড়হুদা প্রেসক্লাবে সভাপতি এম নূরুন্নবী।

সাংবাদিক আতিয়ার রহমানে সঞ্চারনায় এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এসএম ওসমান, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, হিজলগাড়ি প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, সাংবাদিক হারুন রাজু, শরীফ রতন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের কণ্ঠে যে ভাষা নেটিজেনরা শুনেছেন, তাতে মনিরুজ্জামানের মতো একজন বিসিএস ক্যাডার সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা জন্মেছে। ইতিমধ্যেই অভিযুক্ত মনিরুজ্জামানের বিরুদ্ধে নানা অনিয়মের তথ্য সাংবাদিকদের কাছে এসেছে। বক্তারা অবিলম্বে অভিযুক্ত কৃষি কর্মকর্তার শাস্তি দাবী করেন।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার জেলা প্রতিনিধি শামীম রেজা দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে অনিয়মের তথ্য নিতে যান। এসময় কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান সাংবাদিক শামীম রেজাকে আটকে রেখে লাঠিপেটা করার হুমকি দেন। এ ঘটনায় ওই দিনই শামীম রেজা দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা