হরিরামপুরে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) | ৩১ জুলাই ২০২২, ০৪:৪৮

সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে ফুফু ও দাদীর সাথে বেড়াতে এসে পানিতে ডুবে ৬বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (৩০জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার গালা ইউনিয়নের শালখাই গ্রামের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় রিয়া আক্তার (৬) নামের একটি শিশু।

স্থানীয় ইউপি সদস্য সূত্রে জানা যায়, গত ৪/৫ দিন বাল্লা ইউনিয়নের দফাদার পাড়া গ্রামের গহর-শাহ্ আল চিশতী পীর এর ওরশ উপলক্ষে। ঢাকার সাভার এলাকা থেকে দাদী ও ফুফুর সঙ্গে রিয়ার চাচীর বাবা আক্কাস আলীর বাড়িতে বেড়াতে আসে নিহত রিয়া আক্তার। 

সেখান থেকে আজ দুপুরে সবার অগোচরে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামলে ডুবে যায় সে। পরে তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছিলো না। এর কিছুক্ষণ পরে পুকুরে তার মাথা ভাষতে দেখে স্থানীয়রা উদ্ধার করে ঝিটকা আবির মেডিক্যালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

বিষয়টি নিশ্চিত করে গালা ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোস্তফা মোল্লা আরও জানান, নিহত রিয়া আক্তারের মা রিয়ার বাবাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করে সংসার করছেন। মা হারা এই বাচ্চাটা এখানে বেড়াতে এসে মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা