ভোগান্তিতে ২শ পরিবার; সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

আকাশ মারমা মংসিং, বান্দরবান | ৩১ জুলাই ২০২২, ০১:০৭

সংগৃহীত

বান্দরবান আলীকদম উপজেলায় তিন কিলোমিটার সড়কের চলাচলের অনুপযোগী হওয়ায় ভোগান্তিতে পড়েছে প্রায় ২শ টি পরিবার। এতে রাস্তার উপর ধানের চারা লাগিয়ে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ করেছে এলাকাবাসীরা। সড়কটি সংস্কার জন্য বারবার ইউপি সদস্যকে জানালেও তাতে কাজ না হওয়াতেই এমনটাই প্রতিবাদ এলাকাবাসীদের।

এলাকাবাসীরা জানিয়েছেন, আলীকদম সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বটতলী পাড়া এলাকায় বসবাস করে প্রায় ২শ টি পরিবার চেয়ে বেশী। পান বাজার মেইন রোড থেকে বটতলী পাড়া পর্যন্ত তিন কিলোমিটার এই সড়কটি। এ সড়ক দিয়ে বিভিন্ন যান চলাচল ও মানুষের যাতায়াতের এক মাত্র সম্বল। প্রায় বর্ষায় মৌসুম আসলে কাঁদা ভরা রুপে ধারণ করে এ সড়কটি। সড়কটি নির্মান করার জন্য মেম্বার ও ইউপি চেয়ারম্যানকে বার বার তাগাদা দিয়েও কোন কাজ না হয়নি। তাই এলাবাবাসীরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তার উপর ধানের চারা লাগিয়ে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ করেছেন ওই এলাকাবাসীরা।

এলাকাবাসী রফিকুল ইসলাম বলেন, সড়কটি আমাদের প্রধান রাস্তা। এই রাস্তা দিয়ে এলাকার মানুষের চলাচল। এই রাস্তা বর্ষায় মৌসুম এলে পাহাড় থেকে মাটি সরে কাঁদা যুক্ত হয়ে যায়। এতে ভোগান্তিতে পোহাতে হয় এলাকাবাসীদের। তাই সড়কটি উন্নয়নের জন্য আমাদের চারা লাগিয়ে প্রতিবাদ।

বটতলী পাড়ার বাসিন্দা সর্দার ফেরদৌস রহমান বলেন, রাস্তাটি ঠিক করার জন্য মেম্বার ও ইউপি চেয়ারম্যানকে বার বার জানানো হয়েছে। তাদেরকে জানান দিয়েও কোন কাজ না হওয়ার কারনে গ্রামের মানুষের এ উদ্যেগ নিয়েছে।

এদিকে আলীকদম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়,পান বাজার থেকে বটতলী পাড়া পর্যন্ত দেড় থেকে তিন কিলোমিটার সড়কের রাস্তার। সে রাস্তার নির্মানের জন্য দেড় কোটি টাকার প্রকল্প বাজেট তৈরী করে প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে সড়কটি কাজ শুরু করা হবে বলে জানা গেছে।

আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন জানান, ও-ই এলাকায় সাধারণ মানুষের ভোগান্তির দুর করতে এলজিডি কাছে প্রকল্পের প্রণয়ন করা হয়েছে। এবং রাস্তার কাজ আগামী অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করবে বলে জানান।

আলীকদম উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলী আসিফ মাহামুদ বলেন, তিন কিলোমিটার সড়কটি উন্নয়নের জন্য প্রকল্প বাজেট প্রণয়ন করে প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রকল্পের বরাদ্ধ এলে দ্রুত কাজ শুরু করা হবে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা