ছুরিকাঘাত করে জুয়াড়ি’র টাকা ছিনতাই করল অপর জুয়াড়ি 

রোকন মিয়া, কুড়িগ্রাম | ২৮ জুলাই ২০২২, ০৩:১৮

সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছুরিকাঘাত করে এক জুয়ারীর ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে অপর এক জুয়ারী।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্য রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল এলাকার ধরলা নদীর তীরবর্তী এক নির্জন কাশবনে। 

ছুরিকাঘাতের শিকার আহত যুবকের নাম মজিদুল ইসলাম (৩২)। তিনি ওই এলাকার আবেদ আলীর ছেলে। ওই যুবক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

স্থানীয়রা জানান, চর গোরকমন্ডল আনন্দবাজার এলাকার জেল হোসেনের ছেলে হারান মিয়া(৪২) আহত মজিদুল সহ ১০/১৫ জন যুবক ধরলা নদী তীরবর্তী নির্জন স্থানে জুয়া ও মদের আসর বসিয়ে আসছে। প্রতিরাতের মত মঙ্গলবার মধ্য রাতেও তারা কয়েকজন মিলে তাসের মাধ্যমে জুয়া খেলা শুরু করে। খেলায় মজিদুল ৪০ হাজার টাকা জিতে নেয়। অপর জুয়ারী হারান মিয়া মজিদুলের কাছ থেকে ওই টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ নিয়ে টানা হেচড়ার এক পর্যায়ে হারান মজিদুলের পেটে ছুরি বসিয়ে দিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।পরে মজিদুলের সহযোগী তৈয়ব আলী সহ স্থানীয়রা আহত মজিদুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী পরে অবস্থার অবনতি হলে ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে।

উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন বলেন, ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, আহত যুবককে দেখার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন পুলিশ অফিসারকে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর