পাবনায় অবৈধভাবে বালু উত্তোলন: ১ লাখ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি | ২৬ জুলাই ২০২২, ০৯:৫২

সংগৃহীত

পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের মুজিববর্ষ ঘর এলাকায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে আরিফ ইকবাল (৩৫) নামের এক বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার হাবীব সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।

অর্থদন্ডপ্রাপ্ত আরিফ ইকবাল কুষ্টিয়ার মিরপুর উপরজেলার শাহেদ নগরের বাসিন্দা।

সহকারী কমিশনার (ভুমি) কাওছার হাবীব বলেন, গোপন সংবাদে তারা জানতে পারেন কুষ্টিয়া জেলা থেকে কিছু বালুদস্যু পাবনা সীমানায় এসে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আরিফকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় তার অন্য সহযোগীার পালিয়ে যায়।

এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার হাবীব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা