এবার সাংবাদিককে পেটানোর হুমকি দিলেন দামুড়হুদা কৃষি কর্মকর্তা

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ২৫ জুলাই ২০২২, ০৪:৫২

সংগৃহীত

টেকনাফের ইউএনও’র অসৌজন্যমূলক আচরণের রেশ কাটতে না কাটতেই চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শামীম রেজা রবিবার বিকালে এ অভিযোগ তুলে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ডে অভিযোগের সত্যতা মিলেছে।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, রবিবার দুপুরে সাংবাদিক শামীম রেজা দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের দপ্তরে যান। এসময় তিনি ২০২১-২২ অর্থবছরের রাজস্ব প্রকল্পের রবিমৌসুমে পেঁয়াজের ফলোআপ বীজ বিতরণের তথ্য জানতে চান।

এতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ক্ষিপ্ত হয়ে উঠে গালিগালাজ করতে থাকেন। এসময় কৃষি কর্মকর্তা নিজ অফিসের দু’জন সহায়ককে দরজা বন্ধ করে লাঠি আনার নির্দেশ দেন।

অডিওতে কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান কাউকে উদ্দেশ্য করে বলছেন, ‘এই দরজাটা দাও তো (বন্ধ কর)। আর একটা লাঠি নিয়ে আসো, বড় দেখে।’ এক পর্যায়ে তিনি বলেন, ‘আপনি আমাকে চেনেন না। কথা খুব সাবধানে বলেন আমার সাথে। উল্টাপাল্টা কথা বললে আমি পিটাবো।’

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘আমি সাংবাদিককে মারধরের কথা বলিনি। তাকে আটকে রাখতেও বলিনি। তবে ওই সাংবাদিক আমার কাছে অনৈতিক সুবিধা নিতে এসেছিলো। এজন্য আমি দামুড়হুদা মডেল থানার ওসি সাহেবকে অবহিত করলে তিনি সাংবাদিককে আটকে রাখতে বলেন। তখন আমি দরজা বন্ধ করার কথা বলি।’

দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌর ওয়াহিদ বলেন, ‘দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান আমাকে টেলিফোনে বিষয়টি জানায়। কিন্তু আমি কাউকে আটকে রাখতে বলিনি। তবে, রবিবার বিকালে সাংবাদিক শামীম রেজা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।’

প্রসঙ্গত, টেকনাফের ইউএনও কর্তৃক সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের রেশ কাটতে না কাটতেই চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা বিরুদ্ধে এ ধরণের অভিযোগ উঠলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা