ডেমরায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ডেমরা (ঢাকা) প্রতিনিধি | ২৪ জুলাই ২০২২, ০৭:২৮

সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর বিরুদ্ধে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল কর্তৃক কটুক্তির প্রতিবাদে রাজধানীর ডেমরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদের সভাপতিত্বে শনিবার বিকেলে ডেমরার চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সাবেক ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষায়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ, শিক্ষা ও মানব বিষায়ক সম্পাদক এস কে বাদল, সদস্য রোকসানা ইসলাম চামেলি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহমুদুল হাসান পলিন, ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সালাহ উদ্দিন আহমেদ ও ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আতিকুর রহমান আতিকসহ ডেমরা ও যাত্রাবাড়ী থানা এলাকার আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, তারেক রহমান দেশ ও জাতির একজন বড় শত্রু। তিনি বিদেশে থেকে বাংলাদেশকে ধ্বংসের জন্য একের পর এক ষড়যন্ত্র করেই চলেছেন যা কখনো সফল হবার নয়। তার দলের লোকজনকে দিয়ে একজন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে কটুক্তি করার অধিকার তার নেই। তাই পাকিস্তানের দোসর তারেক রহমানের বিরুদ্ধে আমরা আওয়ামী লীগ সর্বদা সোচ্চার রয়েছি। তাছাড়া বিএনপি'র যে কোন প্রকার ষড়যন্ত্র কে আমরা ধুলিস্যাৎ করে দেব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা