ডেমরায় একই বাড়ী থেকে দুই মোটরসাইকেল চুরি: থানায় মামলা

ডেমরা (ঢাকা) প্রতিনিধি | ২২ জুলাই ২০২২, ০৪:১৬

সংগৃহীত

রাজধানীর ডেমরায় একই বাড়ী থেকে দু’টি মোটরসাইকেল চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই দুই মোটরসাইকেল মালিকদের মধ্যে মো. বেলায়েত হোসেন দিনগত বুধবার রাতে ডেমরা থানায় অজ্ঞাত চোর বা চোরদের বিরুদ্ধে মামলা করেন।

মঙ্গলবার দিনগত গভীর রাতে মুসলিম নগর মদিনা চত্বর বিসমিল্লাহ টাওয়ারের নিচতলার গ্যারেজে এ মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এদিকে চুরি যাওয়া ওই দুই মোটর সাইকেলের অনুমান মূল্য (নীল রংয়ের ইয়ামাহা এফ জেড ১৫০সিসির ঢাকা মেট্রো-ল-৫৯-৭১৮৮ ও লাল রঙের ইয়ামাহা ফেজার ১৫০ সিসি ঢাকা মেট্রো ল - ৫২-৩৯৫৯) ৪ লাখ ৯০ হাজার টাকা।

ভুক্তভোগীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, গত (১৯ জুলাই) মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলের মালিকরা বাড়ির নিচ তলার গ্যারেজে মোটরসাইকেল রেখে যার যার বাসায় চলে যায়। এদিকে পরের দিন বুধবার ফজরের নামাজের পর বেলায়েত হোসেন নিচে এসে দেখে তাদের দু’টি মোটরসাইকেল জায়গামতো নেই। পরবর্তীতে গ্যারেজে খোঁজাখুঁজির পর দেখা গেছে বিসমিল্লাহ টাওয়ার নামে ওই বাড়ীর গেটের তালা ভাঙ্গা।

ওসি আরও বলেন, চুরির ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে যার মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা