উন্নয়নের ছোয়া: ফরিদপুরের নগরকান্দাবাসী বিআরটিসি বাস সুবিধার আওতায়

এহসান রানা, ফরিদপুর | ২১ জুলাই ২০২২, ০৪:৪৬

সংগৃহীত

চলতি বছরের ২৫ শে জুন পদ্মা খুলে দেয়ার পর দেশের দক্ষিনাঞ্চলের জনপদে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। উন্নয়নের ধারায় একে একে যোগ হচ্ছে নতুন নতুন সুযোগ সুবিধা।

সেই প্রেক্ষিতে এবার প্রথমবারের মতো ফরিদপুরের নগরকান্দা উপজেলাবাসী সরাসরি ঢাকায় যাতায়াতের জন্য সরকারি মালিকানাধীন বিআরটিসি বাস সার্ভিসের সুবিধা ভোগ করছে।

বুধবার (২০ শে জুলাই) আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি'র রাজনৈতিক প্রতিনিধি ও কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, নগরকান্দা উপজেলা থেকে ঢাকা পর্যন্ত এসি বাসে জনপ্রতি ভাড়া নির্ধারন করা হয়েছে ৪০০ টাকা। পরিবহন সংস্থা প্রশান্তি পরিবহন নিয়ন্ত্রিত বিআরটিসি বাস সার্ভিসটি প্রতিদিন সকাল বিকাল নগরকান্দা উপজেলা সদরের পেট্রোল পাম্প মোড় থেকে জয়বাংলা মোড় হয়ে ঢাকায় প্রবেশ করবে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, প্রশান্তি পরিবহনের চেয়ারম্যান হাজী মোখলেসুর রহমান ও নির্বাহী পরিচালক শেখ মোঃ নজরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব