নড়াইলে সনাতন সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি | ১৯ জুলাই ২০২২, ২৩:২৪

সংগৃহীত

"ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি নড়াইলসহ দেশব্যাপী সনাতন সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সারাদেশে ন্যায় বান্দরবানে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

১৯ জুলাই মঙ্গলবার সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে সামনে বান্দরবান সনাতনী সমাজ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় শতশত সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ বিভিন্ন ফেষ্টুন ও ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে কেন্দ্রীয় দুর্গা মন্দিরে সহ-সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লক্ষিপদ দাশ, পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, কাউন্সিলর অজিত কান্তি দাশ, দুর্গা কেন্দ্রীয় মন্দির উপদেষ্টা দিলীপ চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সনাতনী যুব পরিষদের সভাপতি কৌশিক দাশ, সাধারণ সম্পাদক জনি সুশীলসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নড়াইলের হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা, আগুন দেয়া ও মালামাল লুটপাটের ঘটনা সকল মানবিকতাকে ছাড়িয়ে গেছে। নড়াইলে যে তান্ডব চালানো হয়েছে এ ঘটনার পর দেশের সনাতন ধর্মাবলম্বীরা কতটুকু নিরাপদ। তাই এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানান বক্তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা