জুয়েলার্স মালিক সমিতির সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ১৯ জুলাই ২০২২, ০৬:২৫

সংগৃহীত

গলাচিপায় জুয়েলার্স মালিক সমিতির সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জুলাই) দুপুর ১টায় গলাচিপা থানার আয়োজনে থানা চত্বরে অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা বনিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গলাচিপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম, জুয়েলার্স মালিক সমিতির সভাপতি বাদল কর্মকার ও সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোহাগ রহমানসহ প্রমুখ।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা জোরদার ও নিরাপত্তা বিষয়সহ জুয়েলার্স মালিক সমিতির নিরাপত্তার স্বার্থে পাঁচটি বিষয় নিশ্চিতকরণে আহ্বান জানান। বিষয়গুলো হল, চোরাই স্বর্ণ ক্রয়- বিক্রয় বন্ধ, প্রতিটি দোকান সিসি ক্যামেরার আওতাভুক্ত করণ, দোকানের সামনে ও পেছনে নিরাপত্তা বাতি নিশ্চিতকরণ, রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিতে প্রহরী নিয়োগ করতে হবে।

এছাড়াও সভায় পৌরসভা ও ইউনিয়ন হতে আগত শতাধিক জুয়েলার্স মালিক সমিতির সদস্য বৃন্দ গণমাধ্যমের সাংবাদিক এবং থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব