ফরিদপুরে ব্যবসায়ীর উপর হামলা ও চাঁদাদাবির প্রতিবাদে মানববন্ধন

এহসান রানা, ফরিদপুর | ১৮ জুলাই ২০২২, ০৬:৩৯

সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের চুমুরদি গ্রামের ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আক্কাস আলী সাহেদের উপর হামলা ও চাঁদাদাবির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

রবিবার বিকেলে চুমুরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন সড়কে এর আয়োজন করা হয়। এসময় ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করা হয়।

মানববন্ধনে চুমুরদি ইউনিয়নের বাসিন্দা ও ঠিকাদার মনির কাজী জানান, তার ভাগ্নে ইঞ্জিনিয়ার আক্কাস আলী সাহেদ একজন জনদরদি ও সমাজসেবক ব্যক্তি হিসেবে সাধারণ মানুষের জন্য কাজ করেন। তিনি এলাকার মসজিদের জন্য ৮০ লাখ টাকা ব্যয়ে একটি জমি কিনে ওয়াকফ করে দেন। এটি কিছু মানুষের ভালো লাগেনি। তিনি অভিযোগ করে জানান, সম্প্রতি টিটু মোল্যা নামে এক ব্যক্তি আক্কাস আলীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। আক্কাস আলী তাকে এক লাখ টাকাও দেন। তারপরেও তারা গত ঈদের রাতে মসজিদের মিটিং শেষে বের হওয়ার সময় লাঠিশোঠা নিয়ে হামলা করে আহত করে। তিনি এ ঘটনার পর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মানববন্ধনে অংশ নিয়ে আক্কাস আলীর মা আবেজান বেগম জানান, তারা মেম্বাররে মারবে, তার বড় ভাইরে মারবে; তাহলে আমরা এই দেশে থাকবো কিভাবে? আমরা এর বিচার চাই।

মানববন্ধনে চুমুরদি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার হাজী আব্দুস সালাম জানান, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের।

উল্লেখ্য, গত ঈদুল আযহার রাতে চুমুরদি স্কুল মাঠ জামে মসজিদ কমিটি গঠন নিয়ে এশার নামাজের পরে মিটিং হয়। মিটিংয়ে দুই পক্ষের বাদানুবাদের একপর্যায়ে মুসুল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদ কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আক্কাস আলী সাহেদের উপরে হামলা হয়। খবর পেয়ে থানা পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় আক্কাস আলীর মামা মনির কাজী ৯ জনকে আসামী করে চাঁদাদাবি ও হামলার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ মামলার ৯ নং আসামী মাসুদকে গ্রেফতার করে। এ নিয়ে চুমুরদি গ্রামে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা চলছে। এর আগে গত শুক্রবার বিকেলে চুমুরদি হরিখোলা মাঠে অপরপক্ষ চাঁদাদাবি ও হামলার অভিযোগে মামলা দায়েরের প্রতিবাদে সভা করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব