নারায়ণগঞ্জে গণধর্ষণের স্বীকার স্বামী পরিত্যক্ত নারী 

মোশতাক আহমেদ শাওন, নারায়ণগঞ্জ | ১৭ জুলাই ২০২২, ০২:৫০

সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বান্ধবীর বাড়ীতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন স্বামী পরিত্যক্ত এক নারী।

এঘটনায় ধর্ষিতা ওই নারী নিজে বাদি হয়ে তিন জনের নাম উল্লেখ করে শনিবার (১৬ জুলাই) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলো- ফতুল্লা মডেল থানার পাগলা বৈরাগী বাড়ী এলাকার মৃত নগেল মন্ডলের ছেলে অজয় মন্ডল (২৬), একই এলাকার কসাইয়ের পুত্র শাওন (২৭) ও ইদ্রিস আলীর পুত্র রনি (১৮)।

মামলায় উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী স্বামী পরিত্যক্ত ওই নারী ফতুল্লার পাগলা বৈরাগী বাড়ী এলাকায় বান্ধবী শ্রাবন্তীর বাড়ীতে বেড়াতে আসে এবং সেখানেই রাত্রি যাপন করেন। পরদিন শুক্রবার সকালে সে নয়মাটিস্থ তার বড় বোনের বাসায় বেড়াতে যায়। সেখান থেকে রাত আটটার দিকে পুনরায় বান্ধবীর বাড়ীতে চলে আসেন। 

রাত পৌনে দশটার দিকে বান্ধবীর বাড়ীর পার্শ্ববর্তী দোকানে খাবার কিনতে গেলে অভিযুক্তরা তার গলায় ছুরি ঠেকিয়ে’ অভিযুক্ত শাওনের বাসায় নিয়ে যায়। পওে তাকে সেখানে পালাক্রমে ধর্ষন করে।এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। রাত একটার দিকে তার জ্ঞান ফিরে এলে তাকে বাসা থেকে বের করে দেয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ ফাড়ির ইনচার্জ বিপ্লব জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা