গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ১৫ জুলাই ২০২২, ০৪:৩৬

সংগৃহীত

অ্যামাজন ইমপিরিয়াল ক্রাউন কোম্পানির অখ্যাত অ্যাপস এর মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে ৩০ কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের বিরুদ্ধে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার চরবিশ্বাস বুধবারিয়া বাজারে বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়নের ভুক্তভোগী পরিবার বর্গের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ভুক্তভোগীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মাহতাব হোসেন, নবাব আকন, টুলটুল সরদার, মেহেদী হাসান, আনোয়ার গাজী, সফি হাওলাদার ও আবদুর রাজ্জাক।    

মানববন্ধনে বক্তারা প্রতারক চক্রের কাছ থেকে গচ্ছিত টাকাগুলো আদায় করা জন্য প্রশাসনের কাছে দাবি জানান। পাশাপাশি গ্রেফতার হওয়া প্রতারক চক্রের মূল হোতা মহিবুল্লাহ শুভসহ প্রতারণার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান বক্তারা প্রশাসনের কাছে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়নে গত তিন মাস ধরে অ্যামাজন ইমপিরিয়াল ক্রাউন কোম্পানির অখ্যাত অ্যাপস এর মাধ্যমে একটি প্রতারক চক্র ১০ হাজার পরিবারের কাছ থেকে ৩০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ঈদের তিন দিন আগে অ্যাপসটি বন্ধ করে দিয়ে চক্রটি উধাও হয়েছে। এ ঘটনায় গত ১১ জুলাই উত্তর চরবিশ্বাস গ্রামের মহিবুল্লাহ শুভ (২৫), জুয়েল (৩০), নাজিম (৩৫) ও অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ প্রধান আসামি মহিবুল্লাহ শুভকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা