কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ও দুই সহোদরসহ ৩ জন নিহত

মনোয়ার হোসেন, কুমিল্লা | ১০ জুলাই ২০২২, ০৭:৫৩

সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা দাউদকান্দি উপজেলার বেকিনগর এলাকায় বাস চাপায় এক সাংবাদিক ও দুই সহোদরসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার (৯ জুলাই) সকালে দুর্ঘটনা ঘটে। নিহত তিন জন উপজেলার বেকিনগর গ্রামের বাসিন্দা।

জানা যায়, মহাসড়কে দাউদকান্দির বেকিনগর এলাকায় ঢাকাগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন আরোহী মারা যায়। স্থানীয়রা তাদের দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো-উপজেলার বেকিনগর গ্রামের মো. শাহজালাল মিয়ার ছেলে মো. শরীফ (২৩) ও মো. তাপসির (১৮) এবং একই গ্রামের হকসাব মিয়ার ছেলে কুমিল্লার দৈনিক সমাজ কন্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. সোহেল প্রধান (২৫)।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জানান, মোটর সাইকেল আরোহীদের চাপা দিয়ে বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিন আরোহী মারা যান। বাসটিকে আটক করে দাউদকান্দি হাইওয়ে থানায় আনা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর