সময় ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর চায়না জাল ধ্বংস

সায়েম খান | ৬ জুলাই ২০২২, ০৯:৫৪

সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরের ভাতছালা বিলে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে হরিরামপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলা মৎস্য কর্মকর্তার সাইফুর রহমান এ অভিযান পরিচালনা করেন । এ সময় কাউকে আটক করা হয়নি।

স্থানীয়রা জানান , উপজেলার চালা ইউনিয়নের ভাতছালা বিলে অবৈধ চায়না দুয়ারি বা চায়না জালের ফাঁদ পেতে দেশীও মাছ শিকার করছে স্থানীয় লোকজন। পরে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ চায়না দুয়ারি জাল অপসারণের জন্য থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করেন মৎস্য বিভাগ। এ অভিযান অবৈধ ৩০ টি চায়না দুয়ার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। এই চায়না দুয়ার জালের মূল্য আনুমানিক ২ লাখ টাকা।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন,উপজেলার চালা ইউনিয়নের সট্টি, খলিলপুর ও আগ্রাইল এলাকার ভাতছালা বিলে অভিযান চালায় উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে ৩০ টি জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালের আনুমানিক মূল্য দুই লাখ টাকার বেশি হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব