শয্যাশায়ী পরিবারের পাশে মানবিক সমাজ সেবা সংগঠন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি | ২৭ জুন ২০২২, ০৯:০৮

সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানার ডালবুগঞ্জ ইউপির বাসিন্দা মোঃমুনসুর ও তার অসুস্থ স্ত্রীর পাশে মানবিক সমাজ সেবা সংগঠন।

একদল অদম্য,তরুণ যুবক স্বেচ্ছায় সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তারা ইতোমধ্যেই নানাবিধ মানবিক কাজের মধ্যদিয়ে সারা ফেলেছে জনমনে। মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের হতদরিদ্র মুনসুর আকন একজন বয়োবৃদ্ধা অসুস্থ মানুষ।যার সংসার চলতো বৃদ্ধা স্ত্রীর ভিক্ষার টাকায়।

হঠাৎ স্ত্রীর স্টোক হওয়ায় বিপর্যয় নেমে আসে সংসারে।একমাত্র ভরসা স্ত্রী তার ভিক্ষার টাকায় চলতো সংসার।সে আজ শয্যাশায়ী। মুনসুরের এই মর্মান্তিক দূর্যোগের মূহুর্তে মানবিক সমাজ নামে একটি সংগঠন তারা মাথার উপর ছাঁয়া হয়ে দাড়িয়েছে।

চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা চাল,ডাল তেল,লবন সহ নিত্যপ্রয়োজনীয় খাবার নিয়ে ছুটে যায় সেখানে।

তারা এভাবে সমাজের পশ্চাৎপদ,অসহায়,বঞ্চিত ও অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। 

অত্র সংগঠনের সভাপতি রিপন সাব্বিরের সাথে কথা বলে জানা যায়।তারা ইতোমধ্যে বিভিন্ন স্হানে ১৬৩ জন মূহুুর্ষ রোগীকে ব্লাড দিয়ে সহযোগিতা করেছে।

রমজান ও ঈদে এলাকায় নিম্নআয়ের হতদরিদ্র এতিম ছেলে-মেয়েদের ইফতার সামগ্রী এবং ঈদ বস্র দিয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।করোনা মহামারীর ছোবলে দেশ যখন অবরুদ্ধ তখনও তারা মানবতার সেবায় সদাজাগ্রত।

সংগঠনের সদস্যরা মানুষের ঘরে ঘরে গিয়ে পানি,ঔষুধ,খাবার সহ অনান্য সব জিনিস পৌঁছে দিয়েছেন নিরদ্বিধায় নিঃস্বার্থতার সহিত।

করোনা সচেতনতায় মানুষকে উদ্বুদ্ধ করণে মানবিক সমাজ সংগঠন ছিল বদ্ধপরিকর। 

সংগঠনের সদস্য তরুণ বিজ্ঞানী শাওন বলেন মানবিক সমাজ সংগঠনের সদস্য হয়ে আমি গর্বিত।একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমরন কাজ করে যেতে চাই অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য।

তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান,সমাজের,সুবিধাবঞ্চিত,অসহায়,গরীব,

মেহনতী,মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা