ক্লিনিক ও হাসপাতালের আড়ালে মাদকের ব্যবসা

নিজস্ব প্রতিবেদক | ২২ জুন ২০২২, ০৩:১০

সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশের ব্যাপক মাদক বিরোধী অভিযান চলছে, তবুও থেমে নেই মাদক কারবারিদের দৌরাত্ম। নিত্য নতুন কৌশল অবলম্বন করে এরা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। উপজেলার কয়েক টি ক্লিনিক ও প্রাইভেট হাসপাতাল মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য হয়ে উঠেছে । 

থানা পুলিশ সোমবার দিবাগত রাতে লাইফ কেয়ার হসপিটাল ও ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব এবং জাকিয়া আশরাফ মেডিকেল ইনষ্টিটিউটসহ তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ পাঁচ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ।

পুলিশ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লাইফ কেয়ার হসপিটাল ও ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব এর চার তলায় মাদক সেবন কালে ৩ পিস ইয়াবাসহ হাসিব হাসান পিয়াল (২১) নামে এক যুবকে গ্রেফতার করে। পিয়াল ভান্ডারিয়ার ৩ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলামের ছেলে। একই রাতে উপজেলার জাকিয়া আশরাফ মেডিকেল ইনষ্টিটিউট থেকে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে মোঃ জিয়াউল ইসলাম (জিয়াদ) (৩১) কে গ্রেফতার করে পুলিশ। এ সময়ে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে ওই 

মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক এবং দক্ষিণ শিয়ালকাঠি মহল্লার মৃত মাওলানা আশরাফ আলী পাহলোয়ানের ছেলে।

এ ছাড়াও উপজেলার লিয়াকত মার্কেট এলাকা থেকে গাঁজাসহ আঃ মাজেদ খান (৩২), জিহাদ ফরাজী (২২), সাব্বির মিয়া (২১) নামে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময়ে তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২