হাবিপ্রবির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ক্রিকেট লীগের খেলোয়াড় নিলাম

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি | ১৫ জুন ২০২২, ২০:৪৬

সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের "EEE Premier League-1.0" ক্রিকেট লীগের খেলোয়াড় নিলাম অনুষ্ঠান মঙ্গলবার(১৪ই জুন)বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলোয়াড় নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.জামিল সুলতান,সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মোঃফেরদৌস ওয়াহিদ, সহকারী অধ্যাপক রনি তোতা এবং সহকারী অধ্যাপক মোঃইলিয়াস হাসান পাঠান।

উক্ত টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশগ্রহণ করবে। 

এতে রাজা আগারওয়ালার(ইইই-১৯) "EEE Thunderbolt" আশফাকুর রহমান আসিফের(ইইই-১৯) "EEE Burners", জুনায়েদ মেসবাহর(ইইই-১৯) "EEE Uipers", সিফাতের(ইইই-১৮)"Electro Infinity",শুভর(ইইই-১৮) "EEE Blasters"।পাঁচটি টিমের প্রত্যেককে মোট ৬০ কোটি টাকার মধ্যে খেলোয়াড় কেনার জন্য শর্ত দেয় হয়। এতে সর্বোচ্চ পরিমান খরচ করে "EEE Thunderbolt" টিম তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী মোঃ আতিক ওয়াদুদকে টিম প্লেয়ার হিসেবে ক্রয় করে। 

অনুষ্ঠানে উপস্থিত হয়ে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড জামিল সুলতান খেলোয়াড় নিলামের উদ্বোধন করেন এবং সকলকে

নিয়ম-শৃঙ্খলার ও উৎসাহের সাথে খেলা উপভোগ করার আহ্বান জানান। 

এই ব্যাপারে জানতে চাইলে EEE Club of HSTU এর সাধারণ সম্পাদক মোঃ রবিউল আউয়াল বলেন, "EEE CLUB OF HSTU এর আয়োজনে আজকের অকশন অনুষ্ঠিত হয়েছে। আমাদের ক্লাবের সম্মানিত সভাপতি,কোষাধ্যক্ষ, উপদেষ্টা মন্ডলীর উপস্থিতি ও টিম মেন্টর হিসেবে অকশন এ অংশগ্রহণ এবং সকল টিম আইকন,ম্যানেজার, মালিক, খেলোয়াড় দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে। সকলের প্রাণোচ্ছল অংশগ্রহণে একটি সফল অকশন করাতে পেরে খুবই আনন্দিত বোধ করছি।"



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা