দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে ফুফার লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের

পিরোজপুর প্রতিনিধি | ৯ জুন ২০২২, ০৩:৫০

সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদের স্বরুপকাঠী উপজেলায় মোবাইল চুরির অপবাদ দিয়ে মো. নাজমুল ইসলাম নাঈম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৭ জুন) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম নাঈম একই এলাকার আলিম হোসেনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিন্না গ্রামে মো. আলিমের ঘর থেকে তার ভাগ্নি মুন্নির একটি মোবাইল হারিয়ে যায়। এ ঘটনায় আলিমের ছেলে নাজমুল ইসলাম নাইম ও তার চাচাতো ভাই মিলে প্রতিবেশী ফুফাতো ভাই সাগরকে মোবাইলের চুরির অপবাদে মারধর করে। 

এ ঘটনাকে কেন্দ্র করে ফুফা কাঞ্চন আলী তাদের থামানোর চেষ্টা করেন। ব্যার্থ হয়ে কাঞ্চল আলী নাঈমকে কাঠের চেড়া দিয়ে পেটালে তিনি গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জেলা হাসপাতালে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

নেসারাবাদ থানার উপপরিদর্শক (এসআই) পনির খান বলেন, ‘পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। তাই প্রকৃত তথ্য জানতে পারিনি।’

ঘটনার বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবির মোহাম্মাদ হোসাইন বলেন, ‘বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারে থেকে কেউ এখনও অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব