বান্দরবানে বিজিবি অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | ৮ জুন ২০২২, ০৭:২৩

সংগৃহীত

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গলের অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৯ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি ১১।

সোমবার রাতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি বাইশারী ইউনিয়নের ইউনিয়নের নারিচবুনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার ৭ মে বিকালে বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো. নাহিদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে বাইশারী ইউনিয়নের গহীন জঙ্গলের পাহাড় উপর অভিযান চালায়। এসময় ঝোঁপের মধ্যে লুকানো থাকা অবস্থায় ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

এসময় ঘটনাস্থল হতে ১টি ১২ বোর একনলা বন্দুক, ৫টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ৩টি দেশীয় তৈরী পিস্তলসহ মোট ০৯টি অবৈধ অস্ত্র উদ্ধার করে বিজিবি।

বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো. নাহিদ হোসাইন বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি, চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।

নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টান্টু সাহা জানান, বিজিবি অভিযানে উদ্ধারকৃত অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা