বান্দরবানের ভ্রাম্যমাণ আদালত অভিযানে ৩টি ইটভাটা উচ্ছেদ

বান্দরবান প্রতিনিধি | ৭ জুন ২০২২, ০০:৩৯

সংগৃহীত

নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা ৩টি ইটভাটাকে উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ জুন) বান্দরবান জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের যৌথ উদ্যোগে বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান নেতৃত্বে দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় ।

এসময় অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের আর ই ব্রিকস, ডি এসবি ব্রিকস, এস এইচ বি বতিন ৩টি ইটভাটাকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়।

পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন জানান, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১২০৪/২০২২ এর আদেশের প্রেক্ষিতে নিষিদ্ধ এলাকায় বিদ্যমান ইটভাটার বিরুদ্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন, জুনিয়র কেমিস্ট মো.আব্দুছ ছালামসহ র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা