নোয়াখালীতে প্রবাসীর মেয়ে ও ক্যাবল অপারেটরের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি | ৪ জুন ২০২২, ২১:০৭

সংগৃহীত

নোয়াখালীতে পৃথক দুটি ঘটনায় এক প্রবাসীর মেয়ে ও এক ক্যাবল অপারেটরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

নিহত জান্নাতুল ফেরদৌস রিয়া (১৪) সোনাইমুড়ী উপজেলার মোটুবী গ্রামের মুন্সি বাড়ির সৌদি প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে এবং নিহত মো.আবুল কাসেম সোহাগ (২৬) কবিরহাট উপজেলার বড় রামদেবপুর গ্রামের মো.হাফিজ উল্যাহ ওরফে ছুট্টি মিয়ার ছেলে।  

শনিবার (৪ জুন) সকাল ১০টার দিকে প্রবাসীর মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ক্যাবল অপারেটরের মৃত্যুর ঘটনায় কবিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ জানায়,গতকাল শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার দিকে রিয়া পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহতের মা পারভিন ঘটনার সময় ছনগাও তাঁর বাবার বাড়িতে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিহতের মা বাড়িতে এসে মেয়েকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে মেয়ের শয়ন কক্ষের দরজা ভেঙ্গে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখে। তাৎক্ষণিক পুলিশ এবং নিহতের পরিবার আত্মহত্যার কোন কারণ নিশ্চিত করতে পারেনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।  

পুলিশ আরো জানায়,নিহত সোহাগ কুমিল্লা ক্যাবল অপারেটরের চাকরি করে। গত ১জুন সে বাড়ি বেড়াতে আসে। গতকাল শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে বাড়ির বসত ঘরের পাশে থাকা মুরগীর ফার্ম থেকে ফ্রিজে বৈদ্যুতিক তার সংযোগ দেওয়ার জন্য, মুরগীর ফার্মের দিকে যাওয়ার পথে, পুকুর পাড়ের মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে পা বিদুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় কবিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ও কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা আরো জানায়,এসব ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হয়েছে।    



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা