ফরিদপুরে চোরাই মোটরসাইকেল ও ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

ফরিদপুর প্রতিনিধি | ১ জুন ২০২২, ০৮:০৬

সংগৃহীত

ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৩০ মে) দিবাগত রাতে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে অভিযান চালিয়ে কবিরপুর ৭ নং গুচ্ছু গ্রাম হতে সাহেব আলী (৩২) নামে একজনকে গ্রেফতার করে। 

জানা যায়, আটক সাহেব ফকির ওই এলাকার মকিম ওরফে মকু সরদারের পুত্র। 

এসময় তার কাছ থেকে ৫টি চোরাই মোটরসাইকেল ও ৫০০(পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা জানান, সাহেব আলীকে আটকের পর তার কথা মতো নর্থচ্যানেল রশিদ মুন্সির ডাঙ্গী এর সাদ্দাম মোল্যার (৩৫) বাড়িতে অভিযান চালিয়ে আরো ৭টি সহ সর্ব মোট ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাদ্দাম পালিয়ে যায়। 

তিনি আরো জানান, ফরিদপুর শহর এলাকা হইতে মোটরসাইকেল চুরি করে সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে চোরাই মোটরসাইকেলের মূল্য নির্ধারণ করে মোটরসাইকেলটি সিএন্ডবি ঘাটে নিয়ে যায় এবং সেখান থেকে সাহেব আলী এবং পলাতক আসামী সাদ্দাম ট্রলারে পার করিয়া নর্থচ্যানেল এলাকায় নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে।

এই ঘটনায় কোতয়ালী থানার উপপরিদর্শক দেলোয়ার ফকির বাদি হয়ে দুটি মামলা দায়ের করেছেন।

 উল্লেখ্য, আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর