ফরিদপুরের নগরকান্দায় ভ্রুন হত্যার বিচার দাবীতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি | ৩০ মে ২০২২, ০৪:১০

সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় গর্ভের ভ্রুন হত্যার বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪ টায় উপজেলার লস্করদিয়া ইউনিয়নের দাদপুর গ্রামের নারী ও শিশুসহ প্রায় দেড় শতাধিক সাধারণ মানুষ ভ্রুন হত্যার বিচার দাবীতে নগরকান্দা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনটির নেতৃত্ব দেন দাদপুর গ্রামের মুনসুন মাতুব্বরের ছেলে সাহিদুল মাতুব্বর।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, গত ৯ মার্চ ২০২২ বুধবার জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দাদপুর গ্রামের মৃত কাদের শেখের ছেলে এসকেন শেখ (৫০) ও সেকেন শেখের (৪১) সাথে তাদের চাচা মান্নান শেখের ছেলে ডাঃ এনায়েত শেখ (৪০), লিয়াকত শেখ (৩৭) ও কেরামত শেখ (৩৪) এর বিরোধ চলছিলো।

বিরোধের জেরে ঐ দিন দুপুরে এসকেন শেখকে মারধর করে চাচাতো ভাই এনায়েত শেখ , লিয়াকত শেখ ও কেরামত শেখ গংরা। এসময় স্বামীকে বাচাতে এসকেন শেখের স্ত্রী ৩ মাসের অন্তঃসত্ত্বা মর্জিনা বেগম (৩২) এগিয়ে এলে তাকেও বেধরক মারধর ও পেটে লাথি মারতে মারতে পাশের একটি পুকুরের মধ্যে ফেলে দেয় মারধরকারীরা । এসময় তার পেটে লাথির আঘাতে গর্ভের বাচ্চাটির মৃত্যু হয়।

এ নিয়ে নগরকান্দা থানায় অভিযোগ করতে গেলে প্রতিপক্ষের আধিপত্যের কারনে অভিযোগ করতে ব্যর্থ হয়।

পরবর্তীতে গত ১৪ মার্চ এসকেন শেখ বাদি হয়ে ফরিদপুরের আদালতে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এতেও আসামিদের আধিপত্যের প্রভাবে ধরা ছোয়ার বাইরে থেকে যায় অভিযুক্ত ডাঃ এনায়েত, লিয়াকত ও কেরামতরা।

এ ঘটনায় অসহায় ভুক্তভোগী পরিবারটির পাশে দাড়িয়ে ২৯ মে রবিবার বিকাল ৪ টায় মানববন্ধনের আয়োজন করে গ্রামবাসী।

মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযুক্ত ডা. এনায়েত, লিয়াকত ও কেরামতের দৃষ্টান্তমুলক কঠিন বিচার দাবী করেন।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর