মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে ডাকাতি

মাদারীপুর প্রতিনিধি | ২৯ মে ২০২২, ০৪:২৮

সংগৃহীত

পরিবার ও স্হায়ীও লোকজনের তথ্য অনুযায়ী জানা যায়, মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম শারিরিকভাবে অসুস্থ থাকায় ঢাকা চিকিসাধীন। এছাড়া তার তিন ছেলে চাকুরীর সুবাধে ঢাকা ও চট্টগ্রামে কর্মরত। বাড়িতে তার অসুস্থ স্ত্রী, ২ গৃহবধু ও নাতি-নাতিনরা বসবাস করে। এই সুযোগে ডাকাতরা ভোররাতে প্রথমে বাসার পেছনের রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে। পরে গেটের তালা ভেঙে ঘরের ভেতর ঢুকে পড়ে ৬ জন মুখোসধারী ডাকাত। পরে শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ৪৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ ৬০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে চলে যায় বলে অভিযোগ পরিবারের। 

মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের লোকজনের অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।

শনিবার (২৮ মে) ভোররাতে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝিতে ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। 

গৃহবধু ইসরাত জাহান তন্নি বলেন, প্রথমে রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে। পরে পাশের রুমে থাকা মামাতো ভাই লিয়নকে মুখ ও হাত- পা বেঁধে রাখে। আমাদের রুমে ৬ জন ডাকাত একসাথে ধাক্কা দিয়ে আমাদের রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে। আমাদের বাচ্চাদের গলায় দা ধরে আমাদের বাধ্য করে ৪৫ ভরি সোনা ও আমার শাশুড়ির চিকিৎসার জন্য আলমারিতে রাখা নগদ ৫ লক্ষ ৬০ হাজার টাকা ও ৩ টি মোবাইল নিয়ে যায়। 

 অধ্যক্ষের ছোট ছেলের স্ত্রী সাদিয়া আফরোজ বিনা বলেন, ওরা আমাদের বাচ্চাদের গলায় ছুরি ধরে আর মারধোর করার চেষ্টা করে। আমরা অনেক কান্নাকাটি করি। আমাদের শাশুড়ী খালেদা জাহিদ খুব অসুস্থ তাকেও ওরা জিম্মি করে গলার চেইন খুলে নেয়। আমাদের দাবি, প্রশাসনের যেন দ্রুত ডাকাতদের গ্রেফতার করে। 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) চাইলাউ মারমা বলেন, ডাকাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আমরা অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব