বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে প্রাণ হারালেন ৪ ভাই

সময় ট্রিবিউন | ৯ ফেব্রুয়ারী ২০২২, ০০:২৩

ছবি সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ার পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী ৪ ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোর ছয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অনুপম সুশীল (৪৬), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল(৩০) ও নিরুপম সুশীল (৪০)। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন- প্লাবন সুশীল, রক্তিম সুশীল, স্বরণ সুশীল ও বোন হীরা সুশীল।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সাফায়াত সাংবাদিকদের জানান, ভোরে একই পরিবারের ৯ সদস্য পূজার উদ্দেশে মন্দিরে যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তা পারাপারের সময় কক্সবাজারমুখী পিকআপভ্যানটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার ভাইয়ের মৃত্যু হয়।

জানা গেছে, কক্সবাজারের চকরিয়া উপজেলার হাসিনাপাড়া এলাকার সুরেশ চন্দ্র শীল ১০ দিন আগে মারা গেছেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য সুরেশের সাত ছেলে ও এক মেয়ে মঙ্গলবার ভোরে স্থানীয় একটি মন্দিরে যান। সেখান থেকে আট ভাইবোন একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে পিকআপের ধাক্কায় একসঙ্গে নিহত হয়েছেন চার ভাই।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানুল ইসলাম বলেন, বাবার মৃত্যুর ১০ দিন পার না হতেই চার ছেলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইউপির পক্ষ থেকে নিহত ব্যক্তিদের লাশ সৎকারের ব্যবস্থা নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা