হাবিপ্রবিতে তাজউদ্দিন আহমেদ হলের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি  | ২ ডিসেম্বর ২০২১, ০৮:২৫

ছবিঃ সংগৃহীত

গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ হল কতৃক প্রথমবার আয়োজিত ফ্রাঞ্জইজি ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে চারটি দল রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি গত ১৭ নভেম্বর শুরু হয়। ফাইনালে অংশ নেয় তাজউদ্দিন সোলজার্স ও টিম বার্নাস। টিম বার্নাস ৮ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে নেয়।  

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এছাড়াও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরার পারভেজ, বিভিন্ন হলের হল সুপার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজউদ্দিন আহমেদ হলের হল সুপার সহযোগী অধ্যাপক ড. মো: শাহানুর কবীর। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. মো: মানুনুর রশীদ বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য শিক্ষার্থী এবং শিক্ষক। অতীতের মতো ভবিষ্যতেও শিক্ষার্থীরা অনেক ভালো কিছু করবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জল করতে সক্ষম হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। পরিশেষে তিনি উপাচর্য মহোদয়ের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপক করেন।

ছাপনিবি এর পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, খেলাধুলায় শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা বাড়াতে হবে এবং মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে হবে। এছাড়াও যারা মাদকে আসক্ত তাদেরকে ব্যক্তিগত কাউন্সিলিং সেবা গ্রহণের পরামর্শ দেন তিনি। 

হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী আমাদের জন্য অনেক সৌভাগ্যের। এসময় তিনি "একতাই শক্তি একতাই বল, মাদক ছেড়ে মাঠে চল।"- এই স্লাগানকে ধারণ করে এগিয়ে যাবার আহ্বান জানান। পরিশেষে তিনি চ্যাম্পিয়ন এবং রানার্স আপ উভয় দলকেই অভিনন্দর জানান।

এসময় সাধারণ শিক্ষার্থীর পক্ষে মো: জুয়েল রানা এই টুর্নামেন্ট সম্পন্ন করার ক্ষেত্রে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীর পক্ষে তিনি কয়েকটি দাবি তুলে ধরে বলেন," হলে গেস্ট রুম, রিডিং রুম সহ নামাজ রুমের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীদের অনেক সুবিধা হবে। "

অন্য এক শিক্ষার্থী মাসুদ রানা (মিঠু) এরকম ক্রিকেট প্রতিযোগিতার আয়োজনকে স্বাগতম জানিয়ে বলেন," এরকম প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান অব্যাহত থাকলে শিক্ষার্থীরা মাদকমুক্ত থাকবে। "



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের