বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরতে চায় নোবিপ্রবি শিক্ষার্থীরা

নোবিপ্রবি প্রতিনিধি | ৯ জুলাই ২০২১, ০৩:৩৩

ছবিঃ সংগৃহীত

করোনা সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের কারণে বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে করে বাড়ি ফিরতে চায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ জুলাই) আটকে পড়া এসব শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে করে নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর লিখিত আবেদন করেন। আবেদনপত্রে শিক্ষার্থীরা চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে দেশের সব বিভাগীয় শহরগুলোতে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনুরোধও করেন।

বাস চেয়ে শিক্ষার্থীদের আবেদনের ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। আর যারা ইন্টারনেট সুবিধার জন্য নোয়াখালীতে অবস্থান করছে তাদেরকে অনুরোধ করব নোয়াখালী ত্যাগ না করার। কারণ ঈদের পরপরই সব বিভাগে পুরোদমে পরীক্ষা শুরু হবে । তখন লকডাউন থাকলে নোয়াখালীতে অনেকে আসতে পারবে না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, শিক্ষার্থীরা যেহেতু বাস চেয়ে আবেদন করেছে বিষয়টি নিয়ে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিবো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর