জাতীয় শোক দিবস উপলক্ষে রাবি প্রশাসনের নানা কর্মসূচি 

রাবি সংবাদদাতা | ১৫ আগষ্ট ২০২২, ১০:১৩

সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট সোমবার সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন (স্টুয়ার্ড শাখা), আবাসিক হল (হল প্রশাসন) ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনে (নিজ নিজ দায়িত্বে) অর্ধনমিত জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৯ টায় প্রশাসনের উদ্যোগে কালোব্যাজ ধারণ, শোকর‌্যালি ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১০ টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বঙ্গবন্ধুর উপর তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এবং শেখ রাসেল মডেল স্কুলের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কুইজ, জোহর নামাজ শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খতম ও মিলাদ মাহফিল, সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার পর শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করা হবে। সন্ধ্যা ৭ টায় টিএসসিসিতে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

শোক দিবসের কর্মসূচিতে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ ভাবগাম্ভীর্য বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা